সরাসরি ॥ ভোট গণনা চলছে, ২৯৯ আসনে ফলাফলের অপেক্ষা

0
সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।। ছবি: সংগৃহীত
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা
শান্তিপূর্ণ নির্বাচনের সফল সমাপ্তি; দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন ড. ইউনূস।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতির মাধ্যমে তিনি এই ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং গণমাধ্যমকর্মীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের পেশাদারিত্বের প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রার সূচনা করেছে।” ফলাফল ঘোষণার পরেও রাজনৈতিক দল ও প্রার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি। তিনি বিশ্বাস করেন, এই গণতান্ত্রিক অভিযাত্রা সম্মিলিতভাবে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সহায়ক হবে।