সম্পন্ন হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট; এখন ফলাফলের অপেক্ষা

0
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সারাদেশে এখন চলছে গণনা।। ছবি: লোকসমাজ

লোকসমাজ ডেস্ক ॥  উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে। জুলাই গণ-অভ্যুত্থানের পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ দেড় বছর পর আজ ব্যালটের মাধ্যমে নিজেদের রায় দিলেন দেশের সাধারণ মানুষ।

সারাদেশে ভোটগ্রহণ সার্বিকভাবে শান্তিপূর্ণ থাকলেও দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়া ভোট চলাকালীন দেশের বিভিন্ন স্থানে অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নির্বাচনের পাশাপাশি ভোটাররা আজ গণভোটের মাধ্যমে সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে-বিপক্ষে তাদের মূল্যবান ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদান করেছেন।

ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলেও প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, যেসব কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি রয়েছে সেখানে সময়সীমা পার হওয়ার পরও ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে এখন শুরু হচ্ছে গণনা। দেশজুড়ে এখন শুধু চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষা।