ফকিরহাটে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকা বিষয়ক সমন্বয়সভা

0

 

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাটে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীকে জরায়ু ক্যান্সার রোধে এইচপিভি টিকা দানের বিষয়ে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিদুল ইসলামের সভাপতিত্বে এ সমন্বয় সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, ফকিরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জমান, ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যাক্ষ মোফাজ্জল হায়দার, স্যানেটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, মেডিকেল টেকনোলজিস্ট কামাল হোসেন প্রমুখ।