ফকিরহাটে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

0

ফকিরহাট (বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলার ২০২৪-২০২৫ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার দুপুর দুপুরে উপজেলা পরিষদের সরকারি পুকুরে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কমকর্তা নয়ন কুমার সেন, ক্ষেত্রসহকারী পলাশ সেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান টুটুক, নাজিবুর রহমান সোহেল, রেজাউল ইসলাম সাজে, জিয়াউল হক সরদার, জহিরুল হক প্রমুখ।