ডুমুরিয়ায় গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় আন্তর্জাতিক গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার শাহপুর কার্যালয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঙচিল শাহপুর শাখার সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের উপাধ্যক্ষ কবি ফারুক আলম। আলোচনা করেন গাঙচিল ডুমুরিয়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি কবি এস এম নরুল ইসলাম, নির্বাহী সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, বিএনপি নেতা এস এম রবিউল ইসলাম বাবলু, শাহপুর পাড়ৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ান, কবি সুমন বিপ্লব, অর্ণব , সাগর প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।