দ্যোতনা সাহিত্য পরিষদের গ্রন্থ পর্যালোচনা উৎসব

0

 

দ্যোতনা সাহিত্য পরিষদ আয়োজিত গ্রন্থ পর্যালোচনা উৎসব নাট্যকলা সংসদ, যশোর ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। কবি, অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো.আবুল কালাম আজাদ লিটু, প্রধান আলোচক বিভূতিভূষণ মন্ডল, বিশেষ অতিথি ডা. মোকাররম হোসেন ও আহমেদ রাজু উপস্থিত ছিলেন।
কবি শাহরিয়ার সোহেলের সঞ্চালনায় ডা. আহসান কবীর, আহাদ আলী, সুরাইয়া শরীফের গ্রন্থ আলোচনা করেন জি এম মুছা। ড. শাহনাজ পারভীনের গ্রন্থ আলোচনা করেন তহীদ মনি। জি এম মুছার গ্রন্থ আলোচনা করেন কাসেম অমিয়।শাহরিয়ার সোহেল, শরীফুল আলমের গ্রন্থ আলোচনা করেন ড. শাহনাজ পারভীন। শিম্বা হায়দার ও এডিএম রতনের গ্রন্থ আলোচনা করেন মনিরুজ্জামান। তহীদ মনি, কাসেম অমিয়’র গ্রন্থ আলোচনা করেন শাহরিয়ার সোহেল। রিমন খানের গ্রন্থ আলোচনা করেন হারুন অর রশিদ। জাহিদুল যাদুর গ্রন্থ আলোচনা করেন অরুন মজুমদার। সালমান পারভেজ সবুজের গ্রন্থ আলোচনা করেন নুরজাহান আরা নীতি। বিজ্ঞপ্তি।