সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি ডাকাতি

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় মালয়েশিয়া প্রবাসীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। গত শনিবার রাতে সাতক্ষীরা সদরের কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়া প্রবাসী মাজেদ মোড়লের স্ত্রী সাবিনা খাতুন জানান, গত শনিবার রাত ১ টার দিকে ১০-১২ জন মুখোশধারী ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে তিনতলায় প্রবেশ করে। ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেদম মারধর করে। তার অসুস্থ ছেলে রাসেলের মুখে অস্ত্র ঠেকিয়ে রাখে। অন্যান্য সদস্যদের রেখে হাত-পা বেঁধে ফেলে। এ সময় টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতদল একটি মাইক্রোবাসে পালিয়ে যায়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার জানিয়েছেন বিষয়টি পুলিশ অবহিত হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে