ঝিকরগাছায় মাছের পোনা অবমুক্তকরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় ৮টি সরকারি প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকার ৪৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুরে পোনামাছ অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। পরে ফায়ার সার্ভিসের পুকুর, সরকারি শিশুসদন (শিশু পরিবার) পুকুর, গাজিরদরগাহ কুয়েত ইসলামী ইয়াতিম কমপ্লেক্স পুকুর, দারুল উলুম কামিল মাদ্রাসা ও এতিমখানা পুকুরসহ ৮টি সরকারি প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক আবুল হোসেন, সহকারী পরিচালক মাহাবুবুর রহমান, ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহামুদুল হাসান, সমাজসেবা অফিসার মেজবাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ প্রমুখ।