লোহাগড়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

0

লোহাগড়া (নড়াইল) সংবাদাতা ॥ লোহাগড়ায় যুবদল লোহাগড়া পৌর শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপাশা তেল পাম্প এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিন পালন করা হয়। পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম রবির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব শেখ বারী হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহ্বায়ক মো. আমিন। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী। আরও বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম জমাদ্দার, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল মোল্যা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ।