চৌগাছায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

0

চৌগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এ মেলার উদ্বোধন করেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম, চাঁদ আলী, তাপস কুমার, রাশেদুল ইসলাম, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমুখ।