উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে চৌগাছা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২১ মে অনুষ্ঠেয় তথাকথিত ডামি উপজেলা পরিষদ নির্বাচনে বর্জন বিষয়ে আলোচনা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু প্রমুখ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনচু আলী দফাদার, এমএ সালাম, চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড, আলীবুদ্দিন খান, পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, পৌর কৃষকদলের আহ্বায়ক মিলন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হোসেন রকি, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাকিম রেজা প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, গত ৭ জানুয়ারি একটি প্রহসনের ভোটারবিহীন ডামি নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসে দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাদের হাতে এদেশের গণতন্ত্র যে কখনই নিরাপদ না, তা আবারও তারা প্রমাণ করেছে। সংসদ নির্বাচনের পর এখন উপজেলা পরিষদের নির্বাচন করছে। এটি যে কোনো নির্বাচন না তা দেশের মানুষ তো বটেই বিদেশের মানুষও তা বুঝতে পেরেছে। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন করছে। তাদের এই পাতানো নির্বাচনে নিজ দলের লোকেরাও ভোট দিতে যাচ্ছে না। তার প্রমাণ গত কয়েকটি নির্বাচন, যেখানে ২০ শাতংশ ভোটও পড়েনি। আমরা মানুষকে বুঝাতে সক্ষম হয়েছি এটি নির্বাচন না নির্বাচন নির্বাচন খেলা।
অন্য উপজেলাগুলোর মত আগামী ২১ মে চৌগাছার মানুষও কথিত এই নির্বাচন যাতে বর্জন করেন সে লক্ষ্যে সকলেই একত্রিত হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।