যশোর বাস মালিক সমিতির নির্বাচনে ৪২ জনের মনোনয়নপত্র জমা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নির্বাচনে ১৬টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে ৪২জন নেতৃত্ব প্রত্যাশী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মবিনুল ইসলাম মবিন ও এসএম তৌহিদুর রহমানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তিন প্যানেলের মধ্যে মুসলিম আলী-অসীম কুন্ডু পরিষদ ১৬টি পদে, রফিকুল ইসলাম-শাহিন কবির পরিষদ ১২ টি পদে এবং রাজু-রিয়াদ পরিষদ ১৩ টি পদে মনোনয়ন জমা দেন। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহিদুল ইসলাম পলাশ মনোনয়নপত্র জমা দেন।
মুসলিম আলী-অসীম কুন্ডু পরিষদে সভাপতি পদে মুসলিম আলী, সহসভাপতি পদে সফিউল আলম, বাবর আলী ও শ্যামল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক পদে অসীম কুন্ডু, যুগ্ম-সম্পাদক পদে মিরাজ হোসেন, সহসম্পাদক পদে রাকিবুল আলম জয়, রাজিব খান ও অসীম কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক পদে মাজেদুল ইসলাম, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে আবু হাসান মিলন, কোষাধ্যক্ষ পদে মাসুদ রানা বাবু, সদস্য পদে আবুল হোসেন, ফজলুর রহমান, আবু কালাম ও দুলাল কুমার পান্ডে মনোনয়ন জমা দেন।
রফিকুল ইসলাম-শাহিন কবির পরিষদের সভাপতি পদে রফিকুল ইসলাম, সহসভাপতি পদে গোলাম মাওলা ও আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক পদে শাহিন কবির, যুগ্ম সম্পাদক পদে বদরুজ্জামান, সহসম্পাদক পদে আব্দুর রহিম মনা ও গৌতম সাহা, সাংগঠনিক সম্পাদক পদে আজিবর রহমান, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে আলমগীর কবির, কোষাধ্যক্ষ পদে সহিদুল ইসলাম, সদস্য পদে শাহীন মাহমুদ রাজু ও মিলন ঘোষ মনোনয়ন জমা দেন।
রাজু-রিয়াদ পরিষদের সভাপতি পদে সৌমেন মন্ডল রাজু, সহসভাপতি পদে আসাদুজ্জামান ও ফজের আলী, সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম রিয়াদ, সহসম্পাদক পদে তরিকুল ইসলাম, সাহেদ কবির লিমন ও মুসলিম আলী, সাংগঠনিক সম্পাদক পদে আজমল হোসেন, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে বিশ্বজিৎ ঘোষ, সদস্য পদে টিপু সুলতান, রুপক বিশ্বাস, তবিবর রহমান ও বরুন ঘোষ মনোনয়ন জমা দেন।