যশোরে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথগ্রহণ

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথগ্রহণ হয়েছে। বৃহস্পতিবার শহরের মণিহার কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসিব যশোরের সভাপতি সাকির আলী, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ারটিউব সমিতি যশোর সার্কেলের সাবেক সভাপতি গোলাম ফারুক লিটন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার সাবেক সভাপতি আবু তালেব বাচ্চু, কাজী কাদির অমিও, জাহিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী বাবুল নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উর্ধ্বতন সহ-সভাপতি সিরাজ খান মিন্টু, সহ-সভাপতি আইনুল হুদা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মহব্বত আলী জুয়েল, সাংগঠনিক সম্পাদক শেখ ইয়াকুব আলী, শ্রম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন বাবলু, প্রচার সম্পাদক আব্দুল জলিল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সেলিম, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ রিবাতুল হক অনিক, সদস্য জাহাঙ্গীর আলম, জাবেদ আলী ও বিল্লাল হোসেন মিলনকে শপথ বাক্য পাঠ করান।