জনগণের পাশে দাঁড়িয়ে সেবার মানসিকতা নিয়ে বিএনপি রাজনীতি করে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন যারা মহান স্বাধীনতা যুদ্ধের একক কৃতিত্ব আত্মসাৎ করতে চায়, তারা কোন দিন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ক্ষমতায় আসে না। তারা নিজেদের আখের গোছাতে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে সাধারণ মানুষকে একটি দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলে দেয়। জনগণের অন্ন ও বস্ত্রহীন হয়ে থাকার মত অবস্থা সৃষ্টি হয়।
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার জেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এছাড়া দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে যশোর নগর বিএনপি আয়োজিত পৌর সদরের একটি মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে কুরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ছিল দেশের সাধারণ মানুষ সকল সুবিধা প্রাপ্তির অগ্রাধিকার হবেন। সাধারণ মানুষের বসবাসের যোগ্য করে তিনি দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই রাষ্ট্রক্ষমতায় যাওয়ার লক্ষ্য কিংবা উদ্দেশ্যে নিয়ে বিএনপি রাজনীতি করে না। জনগণের পাশে দাঁঁিড়য়ে সেবার মানসিকতা নিয়ে বিএনপি রাজনীতি করে। যে কারণে দেশের সকল সংকটময় মুহূর্তে বিএনপিসহ দলের প্রতিটি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের সাধ্যমতে জনগণের পাশে দাঁড়ায়। সরকারের দমন পীড়নের কারণে পলাতক জীবন যাপন করেও তীব্র শীতে দেশব্যাপী দলের নেতাকর্মীরা শীতবস্ত্র নিয়ে শীতার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। অথচ ডামি নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা দখল করেছে তাদেরও কাউকে জনগণের পাশে দেখা যাচ্ছে না। দেশের কোন সংকটে জনগণ তাদের পাশে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে খুঁজে পায় না। তাদের কাছে জনগণ মূল্যহীন , কারণ জনগণের কাছে তাদের যেতে হয় না। জনগণের কল্যাণে তাদের কাজ করতে হয় না। তারা নিজেরা নিজেরা ভোট করে ক্ষমতার মসনদে বসে যায়।
তিনি বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তাঁর ক্ষমতায় থাকা জরুরি ছিল’। তাঁর ক্ষমতায় থাকা জরুরি ছিল কি না সেটি জনগণ বিচার করবে। তিনি বিচার করার মালিক নন। অতীতের মত আগামীতেও সকল সংকটে জনগণের পাশে দাঁড়ানো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অধ্যাপক নার্গিস বেগম।
শীতবস্ত্র বিতরণ শেষে অধ্যাপক নার্গিস বেগম সদর উপজেলা বিএনপি আয়োজিত সুলতানপুর দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।
শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির, বিএনপির নেতা আলাউদ্দিন আলা, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলাম , সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।