যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের দড়াটানা মোড়ের হাসপাতাল সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। এ সময় ভৈরব ও নিউ ভৈরব হোটেলের সামনের অংশসহ অন্তত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বুধবার বেলা ১২টার দিকে অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসির।
যশোর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান,শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন হাসপাতাল সড়কে ভৈরব ও নিউ ভৈরব হোটেল কর্তৃপক্ষ সামনের সড়কের অংশ দখল করে চুলা ও টেবিল বসিয়ে ব্যবসা চালিয়ে আসছে। এছাড়া সড়কের দুই ধারের ফুটপাত দখল করে ব্যবসায়ীরা দোকানপাট বসিয়ে দীর্ঘদিন ফলের ব্যবসা চালিয়ে আসছে । এতেকরে জনগণ ফুটপাত ব্যবহার করতে না পারায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে অন্তত ১০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে মৌখিকভাবে অনেক আগেই অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা সেটি আমলে না নেয়ায়, পৌরসভার উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, কঞ্জারভেটিভ ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক প্রমুখ।