রামপালে ধর্ষণ মামলার আসামি আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানা পুলিশ ধর্ষণের অভিযোগে অভিযান চালিয়ে তামিম হাসান সুজন (২৫)- কে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকল ৮ টার দিকে উপজেলার কুমলাই কেয়ারের মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তামিম কুমলাই কেয়ারের মোড়ের জিন্নাত শেখের ছেলে। ওই একই দিন আটক আসামিকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে ভিকটিম শিশুকে (১০)- কে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম মামলা দায়ের ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।