কুয়েটে ‘ডি-নথি বিষয়ক’ প্রশিক্ষণ শুরু

0

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দু দিনব্যাপী ‘ডি-নথি বিষয়ক’ প্রশিক্ষণ (৪র্থ পর্যায়) শুরু হয়েছে। ১৬ অক্টোবর সোমবার সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের  সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দাস, সেকশন অফিসার (গ্রেড-১) রাগীব হোসেন ও এসএম সোহায়েব হোসেন। আগামীকাল মঙ্গলবার রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত থাকবেন সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিলয় মিত্র, সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মেহেদী ইসলাম ও সেকশন অফিসার (গ্রেড-২) তারিক আল হক নজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায় এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ বশির উদ্দিন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, কম্পট্রোলার-এর কার্যালয়, বিভিন্ন পরিচালক-এর কার্যালয়, বিভিন্ন ডিন অফিস, প্রকৌশল শাখা, আইআইসিটি, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার, আইসিটি সেল, জনসংযোগ ও তথ্য শাখা, নিরাপত্তা শাখা, আইডিএম ও মেডিকেল সেন্টারে কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি