মহেশপুরে কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

0

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরে বিআরডিবির আওতাধীন দরিদ্র মহিলাদের জন্যে সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, মেডিকেল অফিসার ডা. ফারজানা নাজনীন শাম্মী, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো), পমেট চন্দ্র বর্মন প্রমুখ।