কলারোয়ায় কিশোরীর আত্মহত্যা

0

 

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় কীটনাশক পান করে সোহানা খাতুন (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, রোববার রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, বাটরা গ্রামের কবিরুল সরদার ও চম্পা বেগমের মেয়ে সোহানা গত রোববার রাত সাড়ে ১১ টার দিকে সকলের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে। বিষয়টি জানতে পেরে রাত ১২ টার পর সোহানাকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আত্মহননকারী সোহানা মাদারিপুরে নানার বাড়ির এক স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিলো বলে জানা যায়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।