শালিখায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0

শালিখা (মাগুরা)সংবাদদাতা॥ মাগুরার শালিখায় সিয়াম মন্ডল (২৬) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটক ব্যক্তি শালিখা উপজেলার কুশখালী গ্রামের মহাসিন মন্ডলের ছেলে।
শালিখা থানা পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে এএস আই লিটন গাজী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার কুশখালী গ্রামের দক্ষিণ পাশের মেহগনি বাগান থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ সিয়াম মন্ডলকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।