নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ১২

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে পাট কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাধা পল্লব (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।  বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার দেবভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামের রাধা পল্লব বিশ্বাস ও বাহির গ্রামের সালাম শেখের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গতকাল সকালে বিরোধীয় ওই জমিতে সালাম শেখ ও তার লোকজন পাট কাটতে গেলে রাধা পল্লব বিশ^াস ও তার ছেলেরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসার পর গুরুতর আহত কৃষক রাধা পল্লব বিশ^াস মারা যান ।
সদর হাসপতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান ভূঁইয়া জানান, বেলা ১২ টার দিকে ১২ জন আহতকে সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে রাধা পল্লব নামে এক ব্যক্তি মারা যান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নড়্ইাল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।