এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

0
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা; আগামী ২ জুলাই থেকে বসছে পরীক্ষা।। ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে। আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, প্রতি বছর বাংলাদেশে ১২ থেকে ১৩ লাখ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। সাধারণত এই পরীক্ষার তারিখ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক কৌতুহল ও প্রস্তুতিমূলক তোড়জোড় লক্ষ করা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে সেই প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে এসে শিক্ষা বোর্ড নতুন করে ২ জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে।