চৌগাছায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

0

চৌগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় সাপের কামড়ে মারিয়া খাতুন (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারিয়া বেড়গোবিন্দপুর গ্রামের দুলাল হোসেনের মেয়ে।
মারিয়ার পিতা দুলাল হোসেন চৌগাছা হাসপতালে সাংবাদিকদের জানান, এদিন বিকেলে মারিয়া তার খেলনা নিয়ে রান্নাঘরের পাশে খেলছিল। এ সময় সে হঠাৎ তার মায়ের কাছে এসে বলে, আমার খুব যন্ত্রণা করছে। তার মা তাকে কোলে নিয়ে ক্ষতস্থানে হাত বুলিয়ে দিয়ে বলে যাও খেলা কর। সব ঠিক হয়ে যাবে। পরে মেয়ের মুখ দিয়ে ফেনা ওঠা শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে চৌগাছা আগে সরকারি মডেল হাসপাতালে নিয়ে আসি। এখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।