সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দকে চৌগাছা সাংবাদিকদের অভিনন্দন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আকরামুজ্জামান সভাপতি ও একাত্তর টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি এসএম ফরহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রেস ক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহ সভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক মো. শাহিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি বাবলুর রহমান, সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান জুয়েল, সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক কবিরুল ইসলাম, সুজন দেওয়ান, সেঁজুতি নূর, রেজাউল ইসলাম সাগর, ইমাম হোসেন সাগর, মহিদুল ইসলাম, শিপলু খান প্রমুখ।