যশোরে স্বেচ্ছাসেবকদলের যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকীর কর্মসূচি সফলে যশোর নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ মে) জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
নগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েলের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির যুগ্ম-সম্পাদক জহুরুল আলম,সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বীট,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজানুল ইসলাম খান রিয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শফিকুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন, যুগ্ম-আহবায়ক ইকরামুল কবীর সুমন,সদর উপজেলার যুগ্ম-আহবায়ক জি এম সামাদ প্রমুখ।