দরজা খুলতেই আগুন দগ্ধ ইফার কর্মচারী

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপার ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রাশেদুল ইসলাম আগুনে দগ্ধ হয়েছেন। গত বুধবার দুপুরে শৈলকুপা ইসলামী ফাউন্ডেশনের অফিসে এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাশেদুল ইসলাম বলেন, বুধবার দুপুর ১২টার দিকে সুপারভাইজরের রুম থেকে গ্যাসের গন্ধ আসে। তিনি রুমের দরজা খুলে দেখতে গেলেই কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আগুনে দগ্ধ হন। সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চেীধুরী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও দগ্ধ অফিস সহকারীকে দেখতে গিয়েছিলেন। তার সাথে কথা হলে তিনি তাকে জানান, হঠাৎ আগুন জ¦লে আবার নিভে যায়। তবে ঘটনাটি ফায়ার সার্ভিস তদন্তের পরই জানা যাবে আসল ঘটন্।া অগ্নিদগ্ধের ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আমাকে কেউ এই ঘটনাটি জানায়নি।’