মণিরামপুরে আগুনে ক্ষতিগ্রস্থদের সহায়তা বিএনপির

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ মণিরামপুরের গোবিন্দপুর আশ্রায়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে। বুধবার (২২মার্চ) বিকেলে থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পক্ষ থেকে প্রতি পরিবারের মধ্যে বিতরণ করা হয় এক বস্তা চাল, চিনি, খেজুরসহ অন্যান্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, খান শফিয়ার রহমান, শরিফুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, আইয়ুব আলী,মাসুদ পারেভজ রুবেল, মিজানুর রহমান, পৌর কৃষকদল আহ্বায়ক মোস্তফা আনোয়ার,ছাত্রদল নেতা কামরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য গত ৬ মার্চ সন্ধ্যার দিকে বৈদ্যুতিক শর্ট শার্কিটের মাধ্যমে গোবিন্দপুর আশ্রয়ন প্রকেল্প ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে ফিরোজা বেগমের ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। একে একে ১০ টি ঘর ভস্মীভূত হয়।