একুশ আমার অহংকার

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলা ভাষাভাষি সর্বস্তরের মানুষ ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ায় পূর্ব পাকিস্তানে আন্দোলনে আরও গতি সঞ্চর হয়। জিল্লুর রহমান,নাদিরা বেগম, সামসুল হক চৌধুরী রাজবন্দীদের মুক্তির দাবি তুলে বক্তব্য রাখেন। এরপর রাজবন্দিদের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগানসহ বিশ্ববিদ্যালয়ের নানা স্থানে হাতে লেখা পোস্টার লাগানো হয়। এতে রাজবন্দীদের মুক্তির দাবি দ্রুতগতিতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রদেরও দাবি হয়ে ওঠে। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়। ভাষা আন্দোলনে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগান আরও জোরালো হয়ে ওঠে।