বাগেরহাটে কম্বল বিতরণ

0

বাগেরহাট সংবাদদাতা॥ জেলা হাসপাতালে রোগী ও সড়কের পাশে থাকা ছিন্নমূল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। মঙ্গলবার রাতে বাগেরহাট জেলা হাসপাতালের রোগিদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন তিনি ।এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে আরও দুই শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এসময় স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো.শাহীনুজ্জামান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।