শরণখোলায় সাবেক প্রতিমন্ত্রী মোজাম্মেল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

0

শরণখোলা(বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ)আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী  ডা. মোজাম্মেল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরণখোলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রায়েন্দাবাজার শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় । উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খালেক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম খোকন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দীন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেজবাহ উদ্দীন খোকন,শেখ মোহাম্মাদ আলী, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ। পরে তার আত্মার  মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।