ঝিকরগাছায় ৩ দিনব্যাপি পৌষকালী মেলা শুরু

0

 

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ প্রায় ৭’শ বছরের ঐতিহ্য বহন করে আজও কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী কালি মন্দির। শুক্রবার থেকে সেখানে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ কালি মেলা। প্রতি বছর পৌষ মাষে এ মেলা শুরু হয়। তারই ধারাবাহিকতায়  শুক্রবার থেকে শুরু হওয়া মেলাটি আগামী ৩ দিন চলবে।
দেশের বিভিন্ন প্রান্ত  এবং ভারতসহ বিভিন্ন দেশের হাজার হাজার ভক্তের মিলন মেলায় পরিণত হয়। এছাড়া মেলার মাঠে দেশের বিভিন্ন এলাকা আসা নানান পণ্যে পসরা সাজিয়ে বসেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।