চৌগাছায় মন্দিরের প্রতিমা ভাঙচুর, মানসিক প্রতিবন্ধী নারী আটক

0

 

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর)॥ চৌগাছায় একটি মন্দিরে পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে উপজেলার দিঘলসিংহ গ্রামের হালদারপাড়া রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে আটক করেছে। ভাঙচুরকৃত প্রতিমাগুলো সকালেই কপোতাক্ষ নদে ডুবিয়ে ফেলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে পুজা অর্চনার জন্য মন্দিরের পুরোহিত চিনিবাস হালদার কপোতাক্ষ নদের পাড়ে অবস্থিত মন্দিরে যান। এ সময় তিনি দেখতে পাই মন্দিরের দরজার তালা ভেঙে ভিতরে রাখা রাধা কৃষ্ণ, সরস্বতি, নিতাই, গৌয়ুরসহ ৫টি প্রতিমা ভেঙে ফেলা হয়েছে। মন্দিরের ভিতরে এক নারীকে এ সময় তিনি জড়োসড়ো হয়ে বসে থাকতে দেখে মহল্লাবাসীকে জানান। মহল্লাবাসী এসে ওই নারীকে ধরে পুলিশে খবর দিলে পুলিশ প্রতিমা ভাঙার অপরাধে তাকে আটক করে থানায় নিয়ে যান। তবে আটক নারী মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে, সে কারও সাথে কোন কথা বলছে না।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে আমরা আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে, সে কোন কথা বলছে না। আটকৃত নারী মানসিক প্রতিব›দ্ধী এটি নিশ্চিত হওয়া গেছে বলে তিনি জানিয়েছেন।