খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর নামে নাশকতার মামলা

0

খুলনা ব্যুরো॥ নগরীর লোয়ার যশোর রোডের টেলিকমিউনিকেশন (বিটিসিএল) ভবন ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তির ক্ষতি সাধন ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে খুলনা সদর থানা পুলিশ।
রোববার রাতে খুলনা সদর থানার এস আই শাহীন কবির বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৮০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, ঘটনাস্থল থেকে ৩টি ককটেলসহ তিনজনকে আটক করা হয়। তবে বিএনপির দাবি এ ধরনের কোন ঘটনার বাস্তবতা নেই, এটি গায়েবী মামলা।
মামলার আসামিরা হলেন, মো. হোসেন, মো. ইয়াসিন সানা, মো. মিরাজ হাওলাদার, শফিকুল আলম তুহিন, মো. ইসতিয়াক আহম্মেদ ইস্তি, মনিরুল হাসান বাপ্পি, মো. মাসুদ পারভেজ বাবু, হেলাল আহম্মেদ সুমন, মো. মাসুদ খান বাদল , এবাদুল হক রুবায়েত, মো. মতিউর রহমান বুলেট, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মাহমুদ হাসান বিপ্লব, রবিউল ইসলাম রবি, মো. শফিকুল ইসলাম শফি, মফিজুল সরদার, বেলাল হোসেন গাজি, হেলাল হোসেন গাজী, মো. ফরিদ মোল্যা, গাউস ওরফে কুলি গাউস, পাভেল, জামাল, ইয়াকুব, খাইরুজ্জামান সজিব, রাজ্জাক, মো. আসাদুজ্জামান মিঠু, মো. আলতাফ, রুম্মান, মো. জাহিদ, মো. রাজিব, জি এম তারেক, টুকু, কালু, আলাউদ্দিন, মো. তাজিম বিশ্বাস, রাসেল, আরিফ, রমজান।

মামলার এজাহারে বাদী খুলনা থানার এসআই শাহিন কবির উল্লেখ করেন, ৩ ডিসেম্বর রাত ৯টা ৫৫মিনিটে আসামিরা বর্তমান সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে, টেলিকমিউনিকেশন ভবন, খুলনা (কেপিআই) ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধনসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতা করার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষতিকর কাজের উদ্দেশ্যে সমবেত হয়।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, ঘটনাস্থল থেকে ৩টি ককটেলসহ তিনজনকে আটক করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেন, তিন ডিসেম্বর রাতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ‘গায়েবি’ ঘটনা উল্লেখ করে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।