যশোরে হত্যা মামলার আসামি নুরু মহুরিকে কারাগারে প্রেরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চাঁচড়ার রনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নুর ইসলাম ওরফে নুরু মহুরি সোমবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামানিক এই আদেশ দেন। নুর ইসলাম ওরফে নুরু মহুরি ভাতুড়িয়া নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, গত ১ অক্টোবর সন্ধ্যায় চাঁচড়া গোলদারপাড়ার বাবর আলীর ছেলে রনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রকি নামে এক কিশোর। পরদিন রাতে চাঁচড়া বর্মণপাড়ার শ্বশানের পাশের একটি খাল থেকে রনির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রনির মা ছায়রা বেগম ভাতুড়িয়া নারায়ণপুর গ্রামের নুর ইসলাম ওরফে নুরু মহুরি ও তার ছেলে ইসরাজুলসহ ১২ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছিলেন।