অভয়নগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন অনুষ্ঠিত

0

 

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকাল ৪টায় এলবি রুপটফ গার্ডেনে এই সম্মেলনে  নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে রয়েছেন সভাপতি সুনীল দাস, সহ-সভাপতি- হারুন আল আজিজ, গনেশ কুমার শীল, গাজী ইকবাল কবির, নারায়ন চন্দ্র সাহা, ডিআর আনিচ, সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জিএম মেহেদী হাসান কাদের, বাচ্চু দাস, অর্থ সম্পাদক বিশ্বজিৎ গুহ, দপ্তর সম্পাদক আশিষ দে, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক দেবাশিষ দাস নান্টু  এবং কার্যনির্বাহী সদস্য তিমির বরন সরকার,আলমগীর হোসেন,আনিচুর রহমান জয়,শিবপদ শুভ,শ্রাবন্তী মল্লিক দে, রাকিব হাসান, মিজানুর রহমান পাখি, জাহিদ হাসান লিটন ও অলোক দাস। সম্মেলনে সুনীল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি নাইম নাজমুল ।