ঝিকরগাছায় বিএনপি নেতা শওকত আলীর ১২তম শাহাদতবার্ষিকী পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সহসভাপতি, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ শওকত আলীর ১২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার আসরবাদ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ শওকত আলীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাহাদী হাসান।
দোয়া মাহফিল পরবর্তী আলোচনাসভায় সভাপতিত্ব করেন, শহীদ শওকত আলীর স্মৃতিচারন করেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আবুল খায়ের, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপি নেতা নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা প্রমুখ।