রেলবাজারে অনিন্দ্য ইসলাম অমিতের গণসংযোগ; ব্যবসায়ীদের নিরাপত্তা ও উন্নয়নের প্রতিশ্রুতিতে ধানের শীষের প্রচারণা

0
আজ সোমবার সকালে যশোর পৌর এলাকার রেলবাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মুখরিত যশোর শহর। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে যশোর পৌর এলাকার ঐতিহ্যবাহী রেলবাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

রেলবাজারের অলিগলি ঘুরে তিনি ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন। মতবিনিময়কালে অমিত বলেন, “আমরা এমন এক যশোর গড়তে চাই যেখানে ব্যবসায়ীরা কোনো ভয়ভীতি ছাড়াই ব্যবসা করতে পারবেন এবং সাধারণ মানুষের জান-মালের পূর্ণ নিরাপত্তা থাকবে।” তিনি আরও বলেন, ধানের শীষ উন্নয়ন ও শান্তির প্রতীক; তাই আগামীর সমৃদ্ধ যশোরের জন্য ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। প্রচারণাকালে মুখরিত হয়ে ওঠে রেলবাজার এলাকা, যেখানে সর্বস্তরের মানুষ অমিতের প্রতি তাঁদের সংহতি প্রকাশ করেন।