চৌগাছায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

চৌগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার এ উপলক্ষ্যে চৌগাছা সংসদের আয়োজনে শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনাসভা করা হয়।
চৌগাছা পাবলিক লাইব্রেরির মঞ্চে এক আলোচনাসভা ও সাংস্কৃতি অনুষ্ঠান করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বক্তৃতা করেন উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখা সংসদের সহসভাপতি কবি শাহীন মাহবুব, মিজানুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শাহীন মাহমুদ, সম্পাদক মন্ডলীর সদস্য, প্রমীলা বালা, আক্তারুজ্জামান, ইসমেতারা বেগম, মামুন শামীম আক্তার লিখন, নির্বাহী সদস্য কবি আবু জাফর, সমরেশ মজুমদার, আল আমীন, রনজিৎসহ চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠী সকল সদস্য ও সুধিজন।
আলোচনাসভা শেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখা সংসদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।