বাকবিশিস যশোর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) যশোর জেলা শাখার ৭ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাকবিশিস জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহসভাপতি ড. শাহনাজ পারভীন, আবু মাসুদ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের অধ্যক্ষ জিএম ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ মনজুরুল ইসলাম, বাকশিস জেলা শাখার সাধারণ সম্পাদক এবাদত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাকবিশিস জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সম্মেলন শেষে অধ্যক্ষ পাভেল চৌধুরীকে সভাপতি ও আব্দুল গফুরকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) যশোর জেলা শাখার কমিটি গঠন করা হয়।