শার্শা ও বেনাপোল থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

0

 

বেনাপোল (যশোর) প্রতিনিধি॥ শনিবার র্শাশা ও বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
এ দিন দুপুর ১২টায় বেনাপোল পোর্ট থানা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
শার্শা থানা ওসি মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার।
অনুষ্ঠানে নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মঞ্জু , বেনাপোল স্থল বন্দর পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:নাসির উদ্দিন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্ব মাদক ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তিনি আরো বলেন মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কোন আপোষ নেই, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।