প্রেস ক্লাব রামপালের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ প্রেস ক্লাব রামপালের ৮ম বর্ষে পদার্পণ ও আগামী ৩০ ডিসেম্বর কমিটির মেয়াদ শেষ হওয়া বিষয়ে শনিবার জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি এম এ সবুর রানার সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশ নেন, ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ আমিনুল হক নান্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদ্লু ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য মো. রেজাউল ইসলাম, সদস্য শেখ হারুন, সদস্য অধ্যাপক সুখময় ব্রহ্ম, সদস্য তুহিন মোল্যা প্রমুখ।