নড়াইলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাকুরেদের কর্মবিরতি পালন

0

 

নড়াইল অফিস ॥ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা পদটি ৬ষ্ঠ গ্রেডে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদটি ৯ম গ্রেডে উন্নীতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত কর্মচারীদের পদনাম পরিবর্তন ও উন্নীতকরণসহ সকল শূন্য পদ পূরণের দাবিতে নড়াইলে বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন নড়াইল সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসে কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাসরিন সুলতানা,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জিয়াউর রহমান,কার্যসহকারী রিপন মিয়া ও অফিস সহায়ক এহিয়া মোল্লা।

এরআগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।