শানতলায় এসিআই সিড প্রসেসিং সেন্টারে আগুন

0

 

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ বৃহস্পতিবার  যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে শানতলায় অবস্থিত পেপসি কোম্পানি বলে পরিচিত এসি আই সিড প্রসেসিং সেন্টারে(বীজ ধানের গোডাউন) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় সাড়ে চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসি আই সিড প্রসেসিং লিমিটেড শানতলার ম্যানেজার আনোয়ার হোসেন জানান,সকাল ৬ টার দিকে গোডাউনের ভেতর থেকে আগুনের সূত্রপাত দেখতে পান তারা। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত সেটা তিনি বলতে পারেন নি।ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন,এই মুহূর্তে বলা যাচ্ছেন না।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,পেপসি কোম্পানি নামে পরিচিত বর্তমানে এসি আই কোম্পানি ভাড়া নিয়ে নিজেদের অফিস চালু করে। এখানে কয়েকটি ব্যান্ডের মালামাল প্রসেসিং ও তৈরি করে বাজারজাত করে থাকে কোম্পানিটি। সবচেয়ে বেশি প্রসেসিং করা হয় বিভিন্ন জাতের ধানের বীজ। বর্তমানে বিশাল এক গোডাউনে আগামী মওসুমের জন্য কিনে রেখেছে কোম্পানিটি কয়েক হাজার মন ধান।বৃহস্পতিবার ভোরে ধানের গোডাউনে আগুন লাগে।এতে ধানসহ বেশ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন বলেন,আমরা সকাল সাড়ে ছয়টার দিকে জানতে পারি শানতলা এসি আই সিড প্রসেসিংয়ের গোডাউনে আগুন লেগেছে।খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে হাজির হই। তিনি আরো জানান,দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। এ রিপোর্টার লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে ছিল।