কুয়েটে নতুন ভিসির দায়িত্ব গ্রহণ

0

প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিহির রঞ্জন হালদারকে এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ দেন। কুয়েটের সপ্তম ভাইস-চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করায় তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সকালে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু স্কয়ার’ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’য় এবং ‘শহীদ মিনার’ এ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সাথে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তর প্রধান, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসনিক ভবনের সম্মুখে বিএনসিসি এর একটি চৌকস দল নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে গার্ড অব অনার প্রদান করে। বিজ্ঞপ্তি