ফুলতলায় মাদকসেবীকে কারাণ্ডাদেশ প্রদান

0

 

ফুলতলা (খুলনা) অফিস॥ ফুলতলায় মাদকসেবীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে তাকে এই দণ্ডাদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও ইউএনও সাদিয়া আফরিন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় মাদক সেবনের অভিযোগে মোল্যা হেদায়েত হোসেন লিটু (৫০) কে এক মাসের কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ফুলতলার তাজপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মোল্যার ছেলে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক কেএমএ হানিফ, ফুলতলা থানার এসআই সুপ্রভাত উপস্থিত ছিলেন।