রূপদিয়া বাজারের ভুয়া চিকিৎসক অনিলকে অর্থদণ্ড

0

 

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে বুধবার দুপুরে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক অনিল কুমার পালকে অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম রূপদিয়া বাজারের মেসার্স অভিজিৎ মেডিকেল হলে অভিযান চালায়। এ সময় দেখা যায়, দোকান মালিক অনিল কুমার পাল চিকিৎসক না হয়েও সাইনবোর্ডে ও ভিজিটিং কার্ডে চিকিৎসক পদবী ব্যবহার করছেন। এভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে তিনি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ব্যবহার এবং বিপুল পরিমাণে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ানস স্যাম্পল
বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় অনিল কুমার পালকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।