পাইকগাছায় বাল্যবিয়ে বন্ধ

0

 

পাইকগাছা (খুলনা)সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় বাল্যবিয়ে বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার। রোববার বিকেল ৩ টার দিকে উপজেলার কপিলমুনির বিরাশি গ্রামের রবিউল ইসলামের মেয়ে (১৪)- কে পাইকগাছা গ্রামের জামির আলী গাজীর ছেলে মাসুম গাজীর সাথে বিয়ের আয়োজন করেন। সে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেনকে এ ব্যাপারে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে গিয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেন। আটক করেন মেয়ের মামা কিনু বিশ্বাস এবং ছেলের ভাই সিরাজুল ইসলামকে। বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বাল্যবিয়ে নিরোধ আইনে মেয়ের মামা কিনু বিশ্বাস ও ছেলের ভাই সিরাজুল ইসলামকে তিন হাজার করে মোট ছয় হাজার টাকা অর্থদ- প্রদান করেন। একই সাথে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সন্তানদের বিয়ে দেবেন না মর্মে উভয়পক্ষই মুচলেকা দেন।