পাইকগাছা গদাইপুর থেকে মোটরসাইকেল চুরি

0

পাইকগাছা (খুলন) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছার গদাইপুর মুক্তির মোড়ের সৌরব নার্সারির সামনে থেকে একটি ১৫০সিসির মোটর সাইকেল চুরি হয়েছে। গাড়ির নম্বর সাতক্ষীরা-ল-১২-৩৫২৫। শনিবার সকালে সাঈদ মাহমুদ (৩৫) নামে এক ব্যক্তি লাল রঙের ওই অ্যাপাসি মোটরসাইকেল নার্সারির সামনে রেখে গাছের চারা দেখতে ভেতরে যান। এর মধ্যে কে বা কারা সেটি চুরি করে নিয়ে যায়। ফিরে এসে তিনি গাড়িটি আর পাননি। এ ব্যাপারে গাড়ির মালিক থানায় অভিযোগ করেছে।
পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।