যশোরে পৃথক ঘটনায় চারজন আহত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে প্রতিপক্ষ উজ্জ্বল ও এনায়েত নামে দু’প্রতারক আব্দুল হান্নান (৪২) নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালায় এবং বাঁশ দিয়ে বেদম প্রহার করলে তিনি আহত হন। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল হান্নানের বাড়ি হানুয়ার গ্রামে।
আহত আব্দুল হান্নান জানিয়েছেন, উজ্জ্বল একজন প্রতারক। গ্রামের এক মহিলার কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে তিনি আত্মসাত করেন। এ ঘটনায় রাজগঞ্জ ফাঁড়ির পুলিশ আব্দুল হান্নানের মোবাইল নিয়ে উজ্জ্বলের কাছে ফোন দেন। এতে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল তার সহযোগী এনায়েতকে নিয়ে আব্দুল হান্নানের ওপর হামলা চালালে তিনি আহত হন। এছাড়া পৃথক ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে তারা আহত হন। আহতরা হচ্ছেন, মণিরামপুরের ঝাঁপা গ্রামের শহিদুল্লাহ (৭৫), যশোর শহরতলীর সানতলা গ্রামের জাহিদ হোসেন (৪৬), ও সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র হাসান (২২)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।