শ্যামনগরে ৫০ অবৈধ দোকান উচ্ছেদ

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের নেতৃত্বে খোলপেটুয়া নদীর ধারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৫০ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১০ চার ঘন্টাব্যাপী উচ্ছেদ কার্যক্রম চলে। এ সময়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
উপবিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় ওই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদেরকে বার বার তাগাদা দেয়ার পরও কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে যথাযথ আইনের প্রক্রিয়ায় ওই ব্যবসায়ীদের অবৈধ দখলকৃত সকল দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে পানি উন্নয়ন বোর্ডের অবৈধভাবে দখলকৃত সকল জায়গা অবমুক্ত করা হবে তিনি জানান।